We are dedicated to all those people who change the world a better place instead of all challenges. This blog is a travel based Bangla blog where you get a planning of your travel, guide to your travel accommodation details with the contact number and estimated cost. This is a complete travel guide for you. Enjoy your travel and feed your Wanderlust.

Search This Blog

Saturday, April 27, 2019

দিলারাম সম্পূর্ন র্টাভেল গাইড


       এই গরমে ছুটি কাটাবার সেরা ঠিকানা দ্বিতীয় পর্ব 

                                              দিলারাম

পাহাড়ি গ্রাম দিলারাম
কিছু মানুষ আছেন প্রত্যেক এর জীবনে  যার সাথে থাকলে সব চিন্তা ভাবনা সব থেমে যায় কেবল জীবনটা উপভোগ করা হয় । ঠিক তেমনি রোজ রোজ এর এই বিরক্তিকর জীবন বাড়ি অফিস আর অফিস বাড়ি সঙ্গে উপরি পাওনা এই ভ্যাপসা গরম এসব এর থেকে ছুটি পেতে হলে চলুন দিলারাম। 

কি কি দেখবেন 
       ১) চা বাগান সঙ্গে পাহাড়ি গ্রাম ,
       ২) পাইন বন এর স্নিগ্ধ শীতল স্পর্শ লোকালয় এর এত কাছাকাছি আর কোথাও পাবেন না,
      ৩) এলাচ বাগান সঙ্গে গ্রাম্য মানুষের সারল্য ,
      ৪) পাহাড় এর মাঝে আলো আধারির খেলা ,
     ৫) অভিনব একটি শিব মন্দির জার দেওয়ালে খোদিত বৌদ্ধধর্মের গুরু লিমপোচের মূর্তি , 
     ৬) একদিন চলে যান চটকপুর, যেখানে মিলবে কাঞ্চনজঙ্ঘাএর অপরূপ রুপের সঙ্গে,
     ৭)  তুরুক মনাস্ট্রি থেকে মহালদিরামের চা বাগান ,
     ৮) আহালদাঁড়া ভিউ পয়েন্ট , পাখি প্রেমিকদের কাছে নির্ঘাত স্বর্গ ।

কিভাবে যাবেন - 
    
          সড়ক পথ - শিলিগুড়ি থেকে মাত্র ৪৫ কিমি এবং নিউ জলপাইগুড়ি থেকে ৫০ কিমি । দার্জিলিংগামী সকল বাস এবং গাড়ি এই পথেই যায়। কার্শিয়াঙ থেকে মাত্র ১০ কিমি ।


         রেলপথ -  সবচেয়ে  কাছের রেল স্টেশন নিউ জলপাইগুড়ি। বাঙালি ভ্রমন পিপাসুদের এই  স্টেশন এর যাত্রা পথ বলে লজ্জা দেব না । কলিকাতা থেকে অসংখ্য ট্রেন রোজ এই পথে চলে ।

       বিমান পথ - সবচেয়ে  কাছের বিমান বন্দর বাগডোগরা বিমান বন্দর । সারা ভারতবর্ষের সাথে এর যোগাযোগ রয়েছে।


কোথায় থাকবেন - 
দিলারাম এ কোন হোটেল নেই তবে দিলারাম এর চা বাগান চৌকিদারায় আছে কেটল ভ্যালি হোমস্টে (৮৬০৯৪৫৬৭০৭) থাকা খাওয়া নিয়ে দুজনের দৈনিক খরচ প্রায় ৩৫০০ ।

ছবি - সংগৃহীত । 
                  

0 comments:

Post a Comment