রামধুরা সম্পূর্ণ ট্রাভেল গাইড
এই গরমে ছুটি কাটাবার সেরা ঠিকানা চতূর্থ পর্ব
![]() |
| রমধুরা থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য |
একে ভ্যাপসা গরম তারসাথে ভোটের বাজার হাওয়া আরও গরম করেছে । সবাই করছে পালাই পালাই । তা গরমের যে ছুটিটা পেলেন সেটা যদি উত্তরবঙ্গের কোন পাহাড়ি গ্রামে শান্ত শীতল পরিবেশে , শহরের ধুলো ধোঁয়া থেকে অনেক দূরে্, কফি কাপ এ চুমুক দিয়ে আর কানঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা কাটানো যায়তো কে্মন হয় ?
তবে আর চিন্তা কি পশ্চিমবঙ্গ ও সিকিম এর সীমানায় পাহাড়ের কোলে অপরূপ একটি নিঝঞ্ঝাট গ্রাম রামধুরা ।
কি কি দেখবেন - ১) তিস্তা নদী ও উপত্যকা ,
২) কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ,
৩) সামনেই মাত্র ২ কিমি দূরে ইচ্ছেগাও ,
৪) অসম্ভব সুন্দর একটি ভুটিয়া মনাস্ট্রি ,
৫) মনসংয়ে সিঙ্কোনা বাগান এবং ব্রিটিশ আমলের নির্মিত জলশা ,
৬) অপরূপ অর্কিড এর বাগান ,হলফ করে বলতে পারি এক সঙ্গে এত ধরনের অর্কিড এক সঙ্গে আর কোথাও পাবেন না ।
কিভাবে যাবেন -
সড়ক পথ - NJP থেকে দূরত্ব মাত্র ৮০ কিমি বাস চলাচল নেই ,তবে বাস চলাচল নেই ।গাড়ি পাবেন শিলিগুড়ি এবং NJP থেকেই । ভাড়া যথাক্রমে -৩৫০০ আর share এ গেলে কালিম্পং থেকে আবার গাড়ি বদলাতে হবে , ভাড়া পরবে কাছাকাছি - ১০০০ টাকা ।
রেল পথ - উত্তরবঙ্গের যোগাযোগের একমাত্র রেল স্টেশন নিউ জলপাইগুড়ি । বাঙালি ভ্রমন পিপাসুদের এই স্টেশনের যাতায়াত পথ বলে বিব্রত করব না । হাওড়া , শিয়ালাদহ ও কলকাতা স্টেশন প্রতিদিন অসংখ্য ট্রেন চলে ।
বিমান পথ - সবচেয়ে কাছের বিমান বন্দর বাগডোগরা ,ভারতের সব বিমানবন্দরের সাথেই এর যোগাযোগ ।
কোথায় থাকবেন - ১০০০ টাকার মধ্যে ঘর
অরুন খালিং রাই -৯৯৩৩৮০৩১৮৭, ৮৭৫৯১৯২৬৩৩
লাপকা ভুটিয়া - ৯৬৪৭৩৩৩৫৮৮, ৯৪৭৪১৪৮৬৮৬ ।
বি দ্র ঃ হোমস্টেতে পৌছাবেন আগে ফোন করে বুক করে তবেই পৌছাবেন ।




0 comments:
Post a Comment