দিলারাম সম্পূর্ন র্টাভেল গাইড
এই গরমে ছুটি কাটাবার সেরা ঠিকানা দ্বিতীয় পর্ব
দিলারাম
![]() |
| পাহাড়ি গ্রাম দিলারাম |
কি কি দেখবেন -
১) চা বাগান সঙ্গে পাহাড়ি গ্রাম ,
২) পাইন বন এর স্নিগ্ধ শীতল স্পর্শ লোকালয় এর এত কাছাকাছি আর কোথাও পাবেন না,
৩) এলাচ বাগান সঙ্গে গ্রাম্য মানুষের সারল্য ,
৪) পাহাড় এর মাঝে আলো আধারির খেলা ,
৫) অভিনব একটি শিব মন্দির জার দেওয়ালে খোদিত বৌদ্ধধর্মের গুরু লিমপোচের মূর্তি ,
৬) একদিন চলে যান চটকপুর, যেখানে মিলবে কাঞ্চনজঙ্ঘাএর অপরূপ রুপের সঙ্গে,
৭) তুরুক মনাস্ট্রি থেকে মহালদিরামের চা বাগান ,
৮) আহালদাঁড়া ভিউ পয়েন্ট , পাখি প্রেমিকদের কাছে নির্ঘাত স্বর্গ ।
কিভাবে যাবেন -
সড়ক পথ - শিলিগুড়ি থেকে মাত্র ৪৫ কিমি এবং নিউ জলপাইগুড়ি থেকে ৫০ কিমি । দার্জিলিংগামী সকল বাস এবং গাড়ি এই পথেই যায়। কার্শিয়াঙ থেকে মাত্র ১০ কিমি ।
রেলপথ - সবচেয়ে কাছের রেল স্টেশন নিউ জলপাইগুড়ি। বাঙালি ভ্রমন পিপাসুদের এই স্টেশন এর যাত্রা পথ বলে লজ্জা দেব না । কলিকাতা থেকে অসংখ্য ট্রেন রোজ এই পথে চলে ।
বিমান পথ - সবচেয়ে কাছের বিমান বন্দর বাগডোগরা বিমান বন্দর । সারা ভারতবর্ষের সাথে এর যোগাযোগ রয়েছে।
কোথায় থাকবেন -
দিলারাম এ কোন হোটেল নেই তবে দিলারাম এর চা বাগান চৌকিদারায় আছে কেটল ভ্যালি হোমস্টে (৮৬০৯৪৫৬৭০৭) থাকা খাওয়া নিয়ে দুজনের দৈনিক খরচ প্রায় ৩৫০০ ।
ছবি - সংগৃহীত ।
ছবি - সংগৃহীত ।

