We are dedicated to all those people who change the world a better place instead of all challenges. This blog is a travel based Bangla blog where you get a planning of your travel, guide to your travel accommodation details with the contact number and estimated cost. This is a complete travel guide for you. Enjoy your travel and feed your Wanderlust.

Search This Blog

Saturday, June 15, 2019

এক অচেনা সিকিম


সিকিম মানে কি কেবল গাংটক , রাবাংলা বা সিল্ক রুট নাকি ? তাছাড়াও আরও কত  নাম না জানা অপরূপ পাহাড়ি সৌন্দর্য আমদের চোখের আড়ালে আছে, আজ তাদের একটির কথা আলোচনা করব।৪০০০ ফুট উচ্চতা সম্পন্ন সম্পূর্ণ নিরভ্যাজাল পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে আপনাকে যেতেই হবে , সিকিমের অচিন এক পাহাড়ি গ্রাম হল ছোচেনপেরি ।
ছোচেনপেরির আপরুপ শোভা

কি কি দেখবেন -
 প্রথমত এটি একটি অচিন গ্রাম যেখানে আপনি অনুভব করবেন পাহাড়ি নির্জনতা এবং পাহাড়ি মানুষগুলির সারল্যতা ।
দ্বিতীয়ত - পাহাড়ের ধাপ চাষ, যেখানে ধান ,গম ভুট্টা তো আছেই সঙ্গে বিভিন্ন প্রকারের ফুল চাষ আর তাছারা পাবেন এলাচ বাগান এর অপরূপ সৌন্দর্য।
তৃতীয়ত -নির্ঝঞ্ঝাট কোলাহলহীন পরিবেশে ঘুম ভাঙবে পাখির কুজনে , পক্ষীপ্রেমিকদের জন্য আদর্শস্থান ।
চতুর্থত - সাইট সিনের জন্য ঘুরে আসুন প্রাচীন ভুটিয়া হেরিটেজ হউস ।
পঞ্চমত - পাহাড়ের উপরে ছোচেন গুম্ফা দেখে মুগ্ধ হবেন।গুম্ফা থেকে ছোচেনকেরি উপত্যকার ভিউ মনমুগ্ধকর।
ষষ্ঠ - রেলেপ নদীর উপর ঝুলন্ত সেতু।
ছোচেনপেরির ইকো কটেজ

কিভাবে যাবেন - NJP থেকে ছোচেনকেরির দূরত্ব ১৬৫ কিমি। কেবলমাত্র গাড়ির ব্যবস্থা ছাড়া আর কোন ব্যবস্থা নেই । ৩৫০০-৪০০০ টাকার মধ্যে থাকবে গাড়ির ভাড়া। তবে share গাড়ি পাবেন ১১০০ টাকার মধ্যে ।

কোথায় থাকবেন - ছোচেনপেরি কেবলমাত্র একটি eco hut আছে যেখানে আপনি ৩টি কটেজ পেতে পারেন। খাওয়া সমেত ঘর ভাড়া পরবে ১০০০-১৫০০ টাকা।
যোগাযোগ- ৮৩৪৬৬-৪৯০০১, ৮৩৪৮৮-১৩৮৪৫

ছবি- সংগৃহীত ।

Tuesday, June 11, 2019

জলে জঙ্গলে


শিবালিক পর্বতমালা সংলগ্ন তরাই অঞ্চল নিয়ে গড়ে উঠেছে করবেট টাইগার রিজার্ভ, যার অন্তরগত ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান করবেট ন্যাশনাল পার্ক । উদ্ভিদ বৈচিত্রে সমৃদ্ধ বিস্তৃত অরন্যের মধ্যে ছড়িয়ে রয়েছে অসংখ্য টিলা , ঘাসবন , তৃণভূমী এবং রামগঙ্গা মিলে তৈরি হয়েছে এক অপরূপ নৈসর্গিক পরিবেশ ।
করবেট ন্যাশনাল পার্কের বহু কাঙ্ক্ষিত চিত্র ।

কি কি দেখবেন - করবেট ন্যাশনাল পার্ক প্রবেশের সিংহ দূয়ার  হল রামনগর , এই রামনগর শহরের আগে একটি ছোট্ট শহর পড়ে কালাচূংগী , যেখানে বিশ্ববরেন্য শিকারি জিম করবেট এর শীতকালীন আবাস যেখানে করবেট কে নিয়ে একটি সংগ্রহশালা আছে যা সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত খোলা থাকে।
এরপর জঙ্গল এর পর্ব , জঙ্গল সাফারিতে বাঘ ,চিতা বা ভাল্লুকের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার । তবে দেখা মিলবে হাতি,সম্বর , র্বাকিং ডিয়ার  চিতল হরিণ , বুনো  শুয়োর , শিয়াল , বাঁদর , লাঙ্গুর , বনবিড়াল , খরগোশ , ময়ূর , এবং অসংখ্য প্রজাতির পাখি , এছাড়া রামগঙ্গা নদীর তীরে ঘড়িয়াল এবং মগর এই ধরনের কুমিরের দেখা মিলবে।

কিভাবে যাবেন -
সড়ক পথ - কোশি নদীর তীরে অবস্থিত রামনগর হল করবেট ন্যাশনাল পার্ক এর প্রবেশ দূয়ার এই রামনগর থেকে জঙ্গল সাফারির জন্য জিপ বা গাড়ি পাওয়া যায় । নৈনিতাল থেকে রামনগরের দূরত্ব ৬৬ , গাড়ি এবং বাস প্রায় অগুনিত ।
রেল পথ - রামনগর হল সবচেয়ে কাছের রেল স্টেশন , দিল্লি থেকে সরাসরি এটি যুক্ত , তবে কাঠগোদাম এবং হালদিওানি থেকেও করবেট ন্যাশনাল পার্ক যাওয়া যায় । হাওড়া থেকে কাঠগোদাম এবং হালদিওানি যাওয়ার ট্রেন পাওয়া যায় ।

বিমান পথ - সবচেয়ে কাছের বিমান বন্দর পাটনাগর যা দিল্লির সাথে সরা সরি যুক্ত। এখান থেকে রামনগরের দূরত্ব ৫২ কিমি ।

কোথায় থাকবেন -করবেট টাইগার রিজার্ভ পাঁচটি টুরিজম জোন নিয়ে তৈরি ধিকালা, বিজরানি , দোমুন্ডা , সোনানদী এবং ঝিরন , তবে এদের মধ্যে ধিকালা এবং  বিজরানিই শ্রেষ্ঠ ।
ধিকালাতে থাক খাওয়া সমেত ১০০০-২৫০০ টাকা পর্যন্ত ঘর পাওয়া যায় এবং ডর্মেটরির ব্যাবস্থা আছে যা ২০০ টাকায় পাওয়া জায়।তাছাড়াও ধিকালা থেকে ঢিকলু যাওয়ার পথে অসংখ্য রিসর্ট ও গেস্টহাউস যেখান থাকা খাওয়া ও জঙ্গল সাফারির ব্যবস্থাও আছে ।

কিভাবে ঘুরবেন - করবেট ন্যাশনাল পার্ক এর অনুমতির জন্য এই ওয়েবসাইট এ লগ ইন করুন -https://www.corbettnationalpark.in/ctr_visit_permits.htm । করবেট রিজার্ভে প্রত্যেকটি জোনের  ডে ভিজিট এর সময় সকাল ৬টা থেকে ১০ টা এবং দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬তা পরজন্ত।বিস্তারিত তথ্যের জন্য করবেট রিজার্ভ এর রামনগর অফিসে যোগাযোগ করুন.০৫৯৪৭-২৫১৪৮৯ ।

ছবি- সংগৃহীত ।