We are dedicated to all those people who change the world a better place instead of all challenges. This blog is a travel based Bangla blog where you get a planning of your travel, guide to your travel accommodation details with the contact number and estimated cost. This is a complete travel guide for you. Enjoy your travel and feed your Wanderlust.

Search This Blog

Saturday, April 20, 2019

দারিংবারি সম্পূর্ন ট্রাভেল গাইড



ভ্যাপসা গরম এ ছুটি কাটাবার সেরা ঠিকানা প্রথম পর্ব
দারিংবারি ভ্রমন

ধুত্তোর একে এই বীভৎস গরম তার ওপর থোর বড়ি খারা আর খারা বড়ি থোর।এর থেকে বাচতে চলুন ঘুরে আসি পাহাড়,ঝরনা,জঙ্গল,প্রাচীন মন্দির ঘেরা দারিংবারি।
লালমোহন বাবু-না এ শহরে আর থাকা যায়না ।
ফেলুদা-সত্যি কল্লোলিনী তিলোত্তমা বড় জ্বালাছে।
লালমোহন বাবু-ওড়িষ্যাতেও ত এক কেস?
লালমোহন বাবু জানতেন না বলে গরম থেকে বাঁচতে পুরী চলে গেছিলেন,নাহলে দারিংবারিই যেতেন।
কি কি দেখবেন-পূর্ব ভারতের কাশ্মীর হল দারিংবারি ,পাহাড়,ঝরনা,প্রাচীন মন্দির, জঙ্গল ঘেরা জমজমাট ছুটি কাটাবার জায়গা।
    ১ মিডিওবন্দা ঝর্না
    ২ পুতুদি ঝর্না,
    ৩ কফি বাগিচা,
    ৪ গোলমরিচ বাগিচা,
    ৫ দক্ষিনবারী ঝর্না,
    ৬ হিল ভিউ পার্ক,
    ৭ বাটারফ্লাই পার্ক,
    ৮ মন্দাসরু,
    ৯ সান্সেট পয়েন্ট থেকে সূর্যাস্ত,
    ১০ ভারতের একমাএ ব্ল্যাকডোকরা শিল্পগ্রাম বরাখামা।

কিভাবে যাবেন?
সড়কপথ- ১ বাস এবং ট্যাক্সি পাওয়া যায় বারাহামপুর(১২০ কিমি.)         থেকে।
        ২ বাস পাওয়া যায় ভুবনেশ্বর(২৫২ কিমি.)থেকে।
রেলপথ- সবচেয়ে কাছের স্টেশন বারাহামপুর (১২০ কিমি.)।
       হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে , কিছু দেওয়া হল
    ১ ১২৭০৩ ফালাকনামা এক্সপ্রেস
    ২ ১২৮৬৩ যশবন্তপুর এক্সপ্রেস
    ৩ ১৮০৪৭ অম্রাবতি এক্সপ্রেস(সোম,মঙ্গল,বৄঽস্পতি,শনি)
বিমানপথ-
    সবথেকে কাছের বিমানবন্দর ভুবনেশ্বর(২৫২ কিমি.)
  
 কোথায় থাকবেন-
    ১০০০ এর মধ্যে ঘর পাবেন
1.    Hotel Padma, Contact no-07978166733
2.    Hotel Utopia, Contact no-09437781972
২০০০-৩০০০ এর মধ্যে ঘর পাবেন
 Odisha forest development Corporation nature camp এর
 মন্দাসরু নেচার কাম্প-২৪৭৬ (With meal)
কাঠের কটেজ- ৩৮৯০ (With meal)
ট্রাইবাল কটেজ (suite)- ৫১৯০ (With meal)


0 comments:

Post a Comment