We are dedicated to all those people who change the world a better place instead of all challenges. This blog is a travel based Bangla blog where you get a planning of your travel, guide to your travel accommodation details with the contact number and estimated cost. This is a complete travel guide for you. Enjoy your travel and feed your Wanderlust.

Search This Blog

Thursday, May 30, 2019

চেনার ভিড়ে এক অচেনা উত্তরবঙ্গ


বাঙালির জীবনে ঘোরা মানে খালি দিপুদা , এই কলঙ্ক ঘোচানোর জন্য আমরা ভীষণ চেষ্টা করে চলেছি । নিত্য নতূন  যায়গা আমরা চষে বেড়াচ্ছি।আজ আমাদের নতুন সংকলন অচেনা এক উত্তরবঙ্গ । এই গরমে সবাই মোটামুটি পাহাড় এ পালাচ্ছেন , তবে যদি আপনি পর্যটকের ভিড় এড়িয়ে কেবল পাহাড়ের সৌন্দর্য ও পাখির কোলাহল এর সাক্ষী হতে চান তো চলুন মেঘ, কুয়াশা , পাইন , ধুপি ঘেরা উত্তরবঙ্গের সুন্দর ৬০০০ ফুট উঁচু জনপদ লামহাটা ।
লামহাটায় সূর্যোদয় 

কি কি দেখবেন -
                           ১) ইকো ভিলেজ  ,
                           ২) পাইনের জঙ্গলে নেচার trail,
                          ৩) মায়াবি প্রকিতির নির্জনতা ভেদ করে পাখির ডাক ,
                          ৪)  দিগন্তজোড়া কাঞ্চনজঙ্ঘা ,
                          ৫)  তিস্তার অপরূপ সৌন্দর্য ,
                          ৬) সঙ্গে পাবেন পেশক চা বাগান ।
লামহাটা ইকো ভিলেজ

কিভাবে যাবেন -
       রেল পথ - উত্তরবঙ্গের রেল স্টেশন বলতে কেবল একটি নামই আসে , নিউ জলপাইগুড়ি। হাওড়া , শিয়ালদহ                              সহ ভারতের প্রত্যেক রেল স্টেশন এর সাথে এর যোগাযোগ ।

      সড়ক পথ - শিলিগুড়ি থেকে জোড়বাংলো হয়ে লামহাটার দূরত্ব ৭২ কিমি , NJP থেকে লামহাটার দূরত্ব ৭৫ কিমি।
                         বাস এবং গাড়ির ব্যাবস্থা শিলিগুড়ি থেকেই পাবেন । দার্জিলিং থেকে এর দূরত্ব ২৩ কিমি অর্থাৎ                                 দার্জিলিং থেকে ফেরার পথে লামহাটা ঘুরে যেতেই পারেন। 
     বিমান পথ - সবচেয়ে কাছের বিমান বন্দর বাগডোগড়া , যা ভারতের সমস্ত বিমান বন্দর এর সাথেই যুক্ত।

লামহাটায় পাইনের সারি 

কোথায় থাকবেন
        ১) লামহাটা লজ  থাকা খাওয়া সমেত দিশয্যা ১৮০০ এবং তিনশয্যা ২০০০।(৯০০৭০০৯০৬১)
       
        ২) মাউন্টেন ভিউ - সাধারন ঘর ৮০০ থেকে শুরু , দিশয্যা এবং তিনশয্যা ঘর যথাক্রমে ১২০০ এবং ১৫০০
            (৯৭৭৫৪৮২০২৭) । খাওয়ার খরচ সাধারনত ৫০০ টাকা ।
ছবি - সংগৃহীত ।

Monday, May 20, 2019

এক অচেনা হিমাচল


হিমাচল বলতে ভ্রমণ পিপাসুদের মনে আসে কেবল সিমলা ,কুলু ,মানালি অথবা কল্পা কিন্নর ।কিন্তু আজ আমরা জেনে নেব হিমাচলের এক অদেখা অচেনা কম প্রচলিত অংশ খাড়াপাথর - রহরু - শিলাদেশ ।
হিমাচলের এক অপূর্ব সৌন্দর্য দেখতে প্রথমে চলুন খাড়াপাথর।
খাড়াপাথর এর অপরূপ সৌন্দর্য
খাড়াপাথর -
সিমলা থেকে রহরু যাওয়ার পথে পব্বর নদীর উপত্যকায় আট হাজার ফুট উঁচুতে পাইন ও দেওদার বনের কোলে আপেল এর দেশ খাড়াপাথর।
কি কি দেখবেন -
    ১) হিমাচল আপেল এর আঁতুড়ঘর এটি , বিশাল আপেল বাগান দেখে চখ জুড়িয়ে নিন ,
    ২) হিমালয় এর অপরূপ রুপ সঙ্গে মেঘ রোদ্দুরের খেলা,
   ৩) পাখি প্রেমিক দের জন্য সাক্ষাৎ স্বর্গ ,
   ৪) জুব্বল রাজপ্রাসাদ যেখানে পাবেন ভারতীয় এবং ইউরোপীয় স্থাপত্যর অপূর্ব মিল,

রহরু এর অপরূপ সৌন্দর্য
রহরু -
পাহাড়ি শহর রহরু,হিমালয় এর অন্য রুপের সঙ্গী
কি কি দেখবেন -
   ১) ১৩,৯৭৬ ফুট উঁচু হিমবাহজাত হ্রদ ছান্দের নাহান ,
   ২) ধামওয়াড়ির ট্রাউট মাছের ফার্ম ,
  ৩)  হিমালয় এর কোন গ্রামের ছবি আঁকতে বললে মানুষ সধারনত যেমন ছবি আঁকেন ঠিক সেই ছবি দেখবেন                     সিমাতে,
  ৪) পাব্বর নদীর উপত্যকায় সবুজ ভ্যা্লি ঠিক যেন সুইজারল্যান্ড তা পাবেন চিরগাওন এ ,

শিলাদেশ এর অপরূপ সৌন্দর্য
শিলাদেশ -
৯ হাজার ফুট উচ্চতায় অবস্থিত হিমাচল এর এক নৈসর্গিক গ্রাম
কি কি দেখবেন -?
    ১) কাঠ খদাই শিল্পের যুধিষ্ঠীর মন্দির,
    ২) একটি রোমাসী ঝারনা লোকমতে কথিত দৌপদী এখানে স্নান করতেন,
   ৩) চিতরোয়াল এর অরন্য ,
   ৪) ১৫,০০০ ফুট উচ্চতায় চানসেল ঘাঁটি ও পাস সারা বছরই প্রায় বরফ পাবেন ,

কিভাবে যাবেন -
সড়ক পথ- সিমলা থেকে ৮২ কিমি দূরে খাড়াপাথর এবং সেখান থেকে ৪৯ কিমি দূরে রহরু, এবং রহরু থেকে শিলাদেশ ৪০কিমি ,সর্বত্রই বাস চলাচল করে তবে গাড়ি করে ঘোরাই সুবিধাজনক ।

রেল পথ - সবচেয়ে কাছের রেল স্টেশন  সিমলা , হাওড়া থেকে কালকা মেল ধরে কালকা পৌঁছে সেখান থেকে আবার সিমলা এক্সপ্রেস অথবা শিবালিক এক্সপ্রেস ধরে সিমলা পৌঁছতে হয় ।

বিমান পথ - সবচেয়ে কাছের বিমান বন্দর সিমলা বিমানবন্দর যা চন্ডিগর , দিল্লি এবং মুম্বাই বিমান বন্দরের সাথে যুক্ত ।

কোথায় থাকবেন -

খাড়াপাথর - হিমাচল প্রদেশ ট্যুরিজমের হোটেল দ্যা গিরিগঙ্গা রিসর্ট ১৫০০থেকে ২৫০০ টাকা পর্যন্ত ঘর ভাড়া পাওয়া যায় যার মধ্যে সাধারন ঘর থেকে সুইট পর্যন্ত পাওয়া যায় । ফোন - ০১৭৮১ ২৫১১৩৯

রহরু- হিমাচল প্রদেশ ট্যুরিজমের  হোটেল দ্যা চানসেল সাধারন ঘর ১০০০ থেকে শুরু সুইট ২০০০ টাকায় পাওয়া যায়। ফোন - ০১৭৮১ ২৪০৬৬১
শিলাদেশ-  শিলাদেশ প্যালেস খাওয়া দাওয়া সমেত ১৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত । ফোন - ০৯৮৯৯৯২৬৬৮০

তথ্য ও ছবি - সংগৃহীত ।

Wednesday, May 8, 2019

রামধুরা সম্পূর্ণ ট্রাভেল গাইড


 এই গরমে ছুটি কাটাবার সেরা ঠিকানা চতূর্থ পর্ব 

রমধুরা থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য
একে ভ্যাপসা গরম তারসাথে ভোটের বাজার হাওয়া আরও গরম করেছে । সবাই করছে পালাই পালাই । তা গরমের যে ছুটিটা পেলেন সেটা যদি উত্তরবঙ্গের কোন পাহাড়ি গ্রামে শান্ত শীতল পরিবেশে , শহরের ধুলো ধোঁয়া থেকে অনেক দূরে্‌, কফি কাপ এ চুমুক দিয়ে আর কানঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা  কাটানো যায়তো কে্মন হয় ?

তবে আর চিন্তা কি পশ্চিমবঙ্গ ও সিকিম এর সীমানায়  পাহাড়ের কোলে অপরূপ একটি  নিঝঞ্ঝাট গ্রাম রামধুরা ।

কি কি দেখবেন -  ১) তিস্তা নদী ও উপত্যকা ,
                            ২) কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ,
                           ৩) সামনেই মাত্র ২ কিমি দূরে ইচ্ছেগাও ,
                           ৪) অসম্ভব সুন্দর একটি ভুটিয়া মনাস্ট্রি ,
                           ৫) মনসংয়ে সিঙ্কোনা বাগান এবং ব্রিটিশ আমলের নির্মিত জলশা ,
                           ৬) অপরূপ অর্কিড এর বাগান ,হলফ করে বলতে পারি এক সঙ্গে এত ধরনের অর্কিড এক সঙ্গে                                       আর কোথাও পাবেন না ।

কিভাবে যাবেন
                 সড়ক পথ -  NJP থেকে দূরত্ব মাত্র ৮০ কিমি বাস চলাচল নেই ,তবে  বাস চলাচল নেই ।গাড়ি পাবেন                                        শিলিগুড়ি এবং NJP থেকেই । ভাড়া যথাক্রমে -৩৫০০  আর share এ গেলে কালিম্পং                                            থেকে আবার গাড়ি বদলাতে হবে , ভাড়া পরবে কাছাকাছি - ১০০০ টাকা ।

                 রেল পথ - উত্তরবঙ্গের যোগাযোগের একমাত্র রেল স্টেশন নিউ জলপাইগুড়ি । বাঙালি ভ্রমন পিপাসুদের                                     এই  স্টেশনের যাতায়াত পথ বলে বিব্রত করব না । হাওড়া , শিয়ালাদহ ও কলকাতা   স্টেশন                                   প্রতিদিন অসংখ্য ট্রেন চলে ।
         
                বিমান পথ - সবচেয়ে কাছের বিমান বন্দর বাগডোগরা ,ভারতের সব বিমানবন্দরের সাথেই এর                                                 যোগাযোগ ।

কোথায় থাকবেন   ১০০০ টাকার মধ্যে ঘর 
                                      
                                         
খালিং হোমস্টের ঘর
                         
                                   ১) খালিং হোমস্টে - থাকা খাওয়া সমেত প্রতিদিন ৯০০ টাকা  
                                        অরুন খালিং রাই -৯৯৩৩৮০৩১৮৭, ৮৭৫৯১৯২৬৩৩ 
                                 
ভুটিয়া  হোমস্টের ঘর
                                  ২) ভুটিয়া  হোমস্টে - থাকা খাওয়া সমেত প্রতিদিন ৮০০ টাকা 
                                        লাপকা ভুটিয়া - ৯৬৪৭৩৩৩৫৮৮, ৯৪৭৪১৪৮৬৮৬ ।

বি দ্র ঃ হোমস্টেতে পৌছাবেন আগে ফোন করে বুক করে তবেই পৌছাবেন । 

Friday, May 3, 2019

সিলারিগাও সম্পূর্ণ ট্রাভেল গাইড


  এই গরমে ছুটি কাটাবার সেরা ঠিকানা তৄতীয় পর্ব 

                                  সিলারিগাও

সিলারিগাও এর নৈসর্গিক সৌন্দর্্‌,silarigaon view, silarigaon tour plan
সিলারিগাও এর নৈসর্গিক সৌন্দর্য
শহরের ধূলো ধোঁয়া ,কংক্রিট এর জঙ্গল ,বস এর বকাবকি এসব এড়িয়ে  চলুন সমুদ্রতট থেকে ৬০০০ ফুট উপরে নৈসর্গিক সৌন্দর্য  উপভোগ করার জন্য সিলারিগাও এর মতো উপভোগ্য যায়গা আর নেই।

কি কি দেখবেন ?
         ১) রামিতে ভিউ পয়েন্ট যেখানে আপনি পাবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য ।
         ২) তিঞ্চুলে ভিউ পয়েন্ট থেকে ধেক্তে পাবেন হিমালায় এর ৩৬০ ডিগ্রী ভিউ , এবং যেকোনো মেঘমুক্ত দিনে                       দেখতে পাবেন নাথুলা পাস।
        ৩) দামসাং ফোর্ট যা পাখি দেখার জন্য অতুলনীয় , এক কথায় পাখি প্রেমিক দের জন্য স্বর্গ।
        ৪) হনুমান টপ থেকে দেখতে পাবেন কালিংপং এর অপরূপ সৌন্দর্য ।
        ৫) সাইলেন্ট ভ্যালিকে এক কথায় বলতে পারেন ভারতীয় সূ্জারল্যান্ড ,যেখানে দেখবেন পাইন ঘেরা ভ্যালিতে                  ভিন্ন্য পাখির অবস্থান ও কুজন ।
       ৬) ক্রস হিল এক পবিত্র স্থান ,যেকোনো মেঘমুক্ত দিনে  সুদূর তিব্বত খুব পরিস্কার  ্দেখতে পাওয়া যায়।

কিভাবে যাবেন ? -

           সড়ক পথ - বাস চলাচল নেই তবে নিউ জলপাইগুড়ি(৯১ কিমি) থেকে গাড়ি reserve করতে পারবেন ভাড়া                               ৩৫০০ টাকা
                             share এ গাড়ি ভাড়া পাওয়া যায় শিলিগুড়ি(৮৭ কিমি) থেকে , তারপর কালিংপং থেকে আবার                                 গাড়ি change করতে হবে . ভারা-কমবেশি ২০০০ টাকা ।
     
          রেল পথ - উত্তরবঙ্গের একমাত্র সংযোগ স্থল নিউ জলপাইগুড়ি স্টেশন।ভ্রমন পিপাসু বাঙালিদের এই স্টেশন                              নিয়ে কিছু বলা ধৃষ্ঠতা । হাওড়া ,শিয়ালদহ ও কলিকাতা থেকে অসংখ্য ট্রেন প্রতিদিন পাওয়া যায় ।

       বিমান পথ - সবচেয়ে কাছের বিমান বন্দর বাগডোগরা ,যা কলিকাতা সহ সকল বিমানবন্দর এর সাথে যুক্ত।

কোথায় থাকবেন ? -

      ১০০০ টাকার মধ্যে ঘর- এই টাকার মধ্যে কেবল হোম স্ট্যে পাওয়া যায় , তাদের ফোন নম্বর দেওয়া হল
                                             ১) রাঞ্জিত - ০৮৯৬৭৭৮৯৮০৯
                                             ২) সন্তোষ -   ০৯০০২৬২৭৩৮৪
      ২০০০-৩০০০ টাকার মধ্যে ঘর- 
                                            ১)-হোটেল মাউন্ট ভিউ ০৯৬৩৫০০৫৩১৮
                                            ২) -হোটেল সিলারিগাও রিট্রিট ০৯৮৩০৩৫৫২২৩